শ্রীমঙ্গলে নগদ ৮০ হাজার টাকাসহ ১২ জুয়ারী আটক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে নগদ ৮০ হাজার টাকাসহ ১২ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর বাজার এলাকায় ফিশারীর পাড়ে নির্মিত কামাল মিয়ার ঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
এসময় জুয়াড়িদের সাথে ঘরে জুয়া খেলা অবস্থায় থাকা ফিশারীর মালিক কামাল মিয়া কৌশলে পালিয়ে যায়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৮০ হাজার টাকা, কয়েক প্যাকেট তাশ (প্লেকার্ড) উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মান্নান মিয়া (৩৭), আজাদ মিয়া (৩৯), মো. উমর আলী (৪১), ময়না মিয়া (৪২), সফিক মিয়া (৪০), মনির হোসেন (৩৮), কফিল মিয়া (৪০), রফিক মিয়া (৩৬), বলিল মিয়া (৫০), চুনু মিয়া (৪৮), সামছু মিয়া (৪০) ফরমান মিয়া (৪২)।
আটককৃতরা সবাই মৌলভীবাজার, বানিয়াচং, বাহুবল ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সোমবার রাতে কামাল মিয়ার ফিসারী এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়।
তিনি আরো জানান, জুয়া আইনে মামলা নিয়ে আটককৃতদের মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে ফিসারীর মালিক কামাল মিয়া (৪৮) কৌশলে পালিয়ে যায়।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed