Main Menu

নেত্রকোণায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ আজ ২৬ জুলাই নেত্রকোণার ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এই দিনে নেত্রকোণা জেলার ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামক স্থানে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের ভয়াবহ সন্মুখ যুদ্ধ সংঘটিত হয়।

যুদ্ধে সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তারা হলেন, নেত্রকোণা জেলার ডাঃ আজিজ, মোঃ ফজলুল হক, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মোঃ নুরুজ্জামান, মোঃ ইয়ার মাহমুদ, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস, ভবতোষ চন্দ্র দাস ও জামালপুর জেলার মোঃ জামাল উদ্দিন।

আজ নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। সকাল সাড়ে দশটায় নাজিরপুর স্মৃতিসৌধে ও নাজিরপুরের লেংগুরায় শহীদদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এছাড়া বন্যাদুর্গত আশ্রয়হীন বীর মুক্তিযোদ্ধা দশ পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা সহ দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নাজিরপুর স্মৃতিসৌধে ও শহীদের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন, নেত্রকেণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed