Main Menu

শাবিতে বুলবুল হত্যার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: আমার ভাই মরলো কেন- প্রশাসন জবাব চাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়- ইত্যাদি প্রতিবাদী শ্লোগানে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের গোলচত্তর থেকে শুরু হয়। এখন পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করছে।

জানা যায় রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকে যায় প্রায় অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী। মিছিলটি প্রধান ফটকে কিছুক্ষণ অবস্থান নিয়ে পুনরায় আবারও গোলচত্বরে ফিরে আসে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টায় ক্যাম্পাসের নিউজিল্যান্ড এলাকায় বুলবুল আহমদ নামের এক শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন। তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। বুলবুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শাহপরান হলের ২১৮নং কক্ষে থাকতেন। তার বাড়ি নরসিংদী জেলা সদরে।

এদিকে রাত ১২টার দিকে শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী বুলবুল হত্যাকান্ডের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাবি ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় মিছিলে শ্লোগানে রীতিমতো উত্তাল হয়ে উঠে গোটা এলাকা।

তাদের এই অবস্থান কর্মসূচি কত সময় চালিয়ে যাবেন তা জানা যায়নি। এসময়ে শাবির প্রধান ফটকের সামনের রাস্তার দুই দিকেই প্রচুর যানবাহন আটকে থাকতে দেখা যায়। তবে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দিচ্ছেন। অন্যকোন যানবাহন চলছেনা।

এরআগে সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গাজিকালুর টিলায় বুলবুল আহমেদ (২২) নামের এক ছাত্রকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা শাবি প্রশাসনকে খবর দেন।

পরে বুলবুলের দেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বুলবুলের বাড়ি নরসিংদী জেলায়। সে শাবি’র লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

Share





Related News

Comments are Closed