নর্থ ইস্ট ইউনিভার্সিটির এডমিশন ফেয়ার শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ সামার-২০২২ সেমিস্টারে ভর্তির জন্য এডমিশন ফেয়ার শুরু হয়েছে। ২৪ জুলাই থেকে এবং ২৬ জুলাই পর্যন্ত এটি চলবে।
তিন দিন ব্যাপী এডমিশন ফেয়ারের ১ম দিন রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য আয়োজনে এডমিশন ফেয়ারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক, সহকারী অধ্যাপক মোঃ শামসুল কবীর। উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সুবিধা দেয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এই সুবিধা গ্রহণ করবে। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed