সিলেটে বন্যার্তদের জন্য আরো ১৫ হাজার প্যাকেট খাদ্য বরাদ্দ
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আরও ৪৯ হাজার ৩০৯ প্যাকেট ও বস্তা খাদ্য বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১৪ হাজার ৯০০ প্যাকেট ও বস্তা শুকনো এবং অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো. সেলিম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বিভাগের জেলা সমূহের মধ্যে সিলেট জেলার জন্য তিন হাজার, সুনামগঞ্জ জেলার জন্য পাঁচ হাজার, হবিগঞ্জ জেলার জন্য তিন হাজার ও মৌলভীবাজার জেলার জন্য তিন হাজার ৯০০ প্যাকেট ও বস্তা শুকনো এবং অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
সবমিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা সমূহের মধ্যে মোট ৪৯ হাজার ৩০৯ প্যাকেট ও বস্তা শুকনো এবং অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দকৃত শুকনো ও অন্যান্য খাবার শুধুমাত্র আপদকালীন সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed