Main Menu

সিলেটে গৃহহীন ১২৬টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

বৈশাখী নিউজ ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় ধাপের তৃতীয় পর্যায়ে সিলেট জেলায় ভূমিহীন ও গৃহহীন ১২৬টি পরিবার পাচ্ছে নতুন ঘর। বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে এসব ঘরের চাবি হস্তান্তর করবেন।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সিলেটের জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে সাাংবদিকদের এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিলো দেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের ঘর উপহার দেওয়া। গৃহ ও ভূমিহীনদের আশ্রয়ণের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১৩টি উপজেলায় দ্বিতীয় ধাপের ৩য় পর্যায়ে মোট ১২৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১০টায় ভার্চুয়াল এসব ঘরের চাবি হস্তান্তর করবেন।

ডিসি মজিবর রহমান বলেন, এই ধাপে সিলেট সদরে ২৬টি, গোয়াইনঘাট উপজেলায় ৪০টি, কোম্পানীগঞ্জে ১৫টি, ফেঞ্চুগঞ্জ ২৯টি ও জৈন্তাপুর উপজেলায় ১৬টি ঘর হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed