Main Menu

জুড়ীতে যাত্রীবাহী বাস উল্টে শিশু নিহত, আহত ৪৫

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের মানিকসিংহ বাজার নামক স্থানে রোববার (১৭ জুলাই) বিকেলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১ শিশু নিহত ও ৪৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, রোববার বিকেল ৪টায় জুড়ী থেকে কুলাউড়া যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস মানিকসিংহ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লোকজন এসে বাসের কাচের জানালা ভেঙ্গে যাত্রীদেরকে উদ্বার করেন। যাত্রীদের মধ্য থেকে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু ঘটে ও অন্তত ৪৫ জন আহত হন।

জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেভাবে গাড়ি উল্টেছে তাতে হতাহতের সংখ্যা বেশি হতে পারতো। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed