ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার পড়ে গিয়ে নিহত ১, আহত ২
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের কাজ চলাকালীন সময়ে লঞ্চিং গার্ডার টেইলার গাড়িতে নিয়ে তুলতে গিয়ে কাত হয়ে নিচে পড়ে এর চাপায় এক শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আরও এক পথচারী ও এক শ্রমিক আহত হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কে চৌধুরী এন্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের বাসন থানার ওসি মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই শ্রমিকের নাম জিয়াউর রহমান (৩০)। তিনি ময়মনসিংহের ধোবাউড়া থানার মধ্যশালকুন গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
তবে আহত অপর দুই জনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সুরুজ্জামান জানান, বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের কাজ করার সময় লঞ্চিং গার্ডার টেইলার গাড়িতে উঠাচ্ছিল। এক পর্যায়ে লঞ্চিং গার্ডারটি টেইলার থেকে কাত হয়ে পড়ে গেলে তা ফ্লাইওভারের কাজে কর্মরত শ্রমিকের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিক মারা যান এবং অপর এক শ্রমিক ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
গাজীপুরের বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, আহতদের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিআরটি প্রকল্প পরিচালক এস এম ইলিয়াস শাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি আরো বলেন, লঞ্চিং গার্ডারটি চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে টঙ্গীর গাজীপুর এলাকায় নিয়ে যাওয়ার জন্য টেইলরে উঠানোর সময় লঞ্চিং গার্ডারটি কাত হয়ে নিচে পড়ে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়া তাদের প্রকল্পের ওই এলাকায় নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন। লঞ্চিং গার্ডার দিয়ে ফ্লাইওভার ব্রীজে গার্ডার ইনস্টল করা হয়।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed