ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর
প্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীদের জন্য এবার নতুন সুবিধা নিয়ে এলো ফেসবুক। ফেসবুকের মূল কোম্পানি মেটা জানিয়েছে, এখন থেকে একজন ব্যবহারকারী একটি অ্যাকাউন্টের মাধ্যমে পাঁচটি অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবে।
সম্প্রতি মেটা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, একজন ব্যবহারকারী তার ‘আসল নাম’ ব্যবহার করে সেই অ্যাকাউন্টের সঙ্গে লিংকড করিয়ে আরও পাঁচটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। খবর রয়টার্স।
ফেসবুকে অনেকেই তাদের পেশাগত জীবন, বন্ধুত্ব ও পারিবারিক জীবন আলাদা রাখতে চান। এক্ষেত্রে একজনকে কয়েকটি অ্যাকাউন্ট খুলতে হয়। এছাড়াও একই নামে ও ছবিতে অনেকগুলো অ্যাকাউন্ট থাকায় ফেসবুক সেসব অ্যাকাউন্টকে ‘ফেইক’ গণ্য করে বন্ধ করে দিতে পারে- সে ঝুঁকিও থেকে যায়। এতে করে ব্যবহারকারীরা নানা ধরনের সমস্যায় পড়ছেন।
ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে মেটা এবার এই নতুন সুবিধা নিয়ে এসেছে। এ ব্যাপারে মেটা জানিয়েছে, ‘আমরা মূলত ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করেই নতুন এ ব্যবস্থা চালু করেছি। এতে করে বিভিন্ন ধরণের সম্পর্কের কথা মাথায় রেখে একজন ব্যবহারকারী বেশ কয়েকটি ভিন্ন অ্যাকাউন্ট চালাতে পারবে।’
এক্ষেত্রে যাতে কেউ যাচ্ছেতাই ভাবে ফেসবুক ব্যবহার করতে না পারে সেদিকেও নজর দিচ্ছে মেটা। একাধিক অ্যাকাউন্টের সুবিধা নিতে চাইলে আগে নিজের একটি আসল অ্যাকাউন্ট থাকতে হবে ব্যবহারকারীর। এই আসল অ্যাকাউন্টকেই রেফারেন্স হিসেবে ধরবে মেটা। পরে আসল অ্যাকাউন্টের সঙ্গে লিংকড করে বাকি অ্যাকাউন্টগুলো চালাতে পারবেন ব্যবহারকারীরা।
মূলত দিনকে দিন নতুন নতুন সুবিধা নিয়ে আসছে টুইটার, টিকটক ও মেটারই আরেক প্রতিষ্ঠান ইন্সটাগ্রাম। এসবের সঙ্গে টেক্কা দিতে ও ফেসবুককে আরও ব্যবহার উপযোগী করতে মেটা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed