Main Menu

জাফলংয়ে পুলিশের নান্দনিক পিয়াইন কটেজের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে জাফলং তামাবিল পুলিশ ফাঁড়ির অদূরে সবুজ অরন্যঘেরা বনের ভেতর নান্দনিক পিয়াইন কটেজ নামে পুলিশের একটি কটেজ উদ্বোধন করা হয়েছে।

সবুজের সমারোহে চারপাশে মনোরম এ কটেজগুলো পুলিশ বিভাগে কর্মরত সকল সদস্য, বেড়াতে আসা তাদের আত্মীয় স্বজনরাসহ একটি নির্ধারিত ফি তে তা ব্যবহারের সুযোগ পাবেন। চারটি ছোট, মাঝারি শীতাতপ নিয়ন্ত্রিত এই কটেজরুমগুলোতে রাত্রী যাপনের সকল সুযোগ সুবিধা রয়েছে।

সিলেটের সাবেক পুলিশ সুপার নুরে আলম মিনা এই কটেজের ভিত্তি প্রস্তর স্থাপন করে ছিলেন। তারপর দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের সার্বিক দিক নির্দেশনায় পূনরায় এই কটেজের নির্মাণ কাজ শুরু হয়।

গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধায় মনোরম সেই কটেজে স্বপরিবারে আসেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

অনুষ্টানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রথমে ফলক উন্মোচন ও পরে মোনাজাতের মধ্য দিয়ে কটেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই বিদায়ী পুলিশ সুপার। এসময় সেখানে ফলজ ও বিভিন্ন প্রজাতির একাধিক গাছের চারা রোপন করেন তিনি।

পুলিশ বিভাগের সদস্যদের জন্য নির্মিত এ কটেজের ৪টি ভবন কামিনি, টগর, হাসনাহেনা, রজনীগন্ধা নামে নামকরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুরতাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান তালুকদার, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল, জৈন্তাপুর থানা অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, জাফলং টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর রতন শেখ প্রমুখ।

সমবেত অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ পিপিএম বলেন, পুলিশ বিভাগের কর্মরত সদস্যদের জন্য স্হাপিত এ কটেজ উদ্বোধনের মধ্য দিয়ে পুলিশ সদস্যদের সেবামুলক একটি সম্পদের যাত্রা শুরু হলো। নিজেদের প্রয়োজনে একটি নির্দারিত ফিতে যে কোন পুলিশ সদস্যরা এ কটেজ ব্যবহার করতে পারবে। এ কটেজ স্হাপনে যাদের অক্লান্ত পরিশ্রম আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ৩টি থানার সাবেক ওসি আব্দুল আহাদ, শ্যামল বনিক, সজল কুমার কানুর ভূমিকা ছিলো প্রশংসনীয়।

এই কটেজ রক্ষণাবেক্ষণে সবসময় সিলেট জেলা পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি। তিনি সকল পুলিশ সদস্যদের সুশৃঙ্খলভাবে এবং জনসেবার মানসিকতা দেখিয়ে পথচলার পরামর্শ দেন। বিদায়লগ্নে পুলিশ সুপার সহকর্মী পুলিশ অফিসার, কনস্টেবলসহ উপস্থিত সুধীজনের সাথে ফটোসেশানে অংশ নেন।

Share





Related News

Comments are Closed