প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আড়াই বছর বয়সী আরো এক শিশুকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজু (২৭), শামীম (৩০) ও শাহীন (৩০)। আহত শিশু রাইসাসহ হতাহতরা কোনাবাড়ি কলেজগেইট এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোরবানির মাংস দিতে মোটরসাইকেল যোগে কোনাবাড়ি কলেজ গেইট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুসহ চার আরোহী। মোটরসাইকেলটি কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় পৌঁছালে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহী ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই মারা যায় ২জন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাজু নামে আরো একজন।
এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed