গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশু ও বাস চাপায় নারী নিহত
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার রাতে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশু ও নারী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন অপর এক নারী।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা এলাকায় বাস চাপায় নিহত নারী তাসলিমা আক্তার (৩৫) নেত্রকোনা জেলার কলমাকান্দা এলাকার সোহাগ মিয়ার স্ত্রী এবং মাওনা-বরমী আঞ্চলিক সড়কের বরামা এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত শিশু তামান্না (১১) পঞ্চগড় জেলার বাসিন্দা মো. আল আমিনের মেয়ে। এসময় নিহত তামান্নার মা গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহ মেডেকেলে ভর্তি রয়েছেন।
শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঈদে ছুটি কাটিয়ে একই রাতে দিনাজপুর থেকে আল আমিন, স্ত্রী পারুল আক্তার ও কণ্যা তামান্নাকে নিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থল শ্রীপুরের বরামা এলাকায় ফিরছিলেন আল আমিন। রাত সাড়ে ৮টার দিকে পথে বাসার অদুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সবাই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় তামান্না ঘটনাস্থলেই নিহত হয়। তার মা পারুল আক্তার হাত পা মাথাসহ বিভিন্নস্থানে গুরুতর আঘাত পান। আহত পারুল আক্তারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডেকেলে পাঠিয়েছে এলাকাবাসী।
অপর দিকে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় রঙ্গীলা এলাকায় রাত ৯টার দিকে ময়মনসিংহগামী অজ্ঞাত একটি বাস তাসলিমাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাসলিমা নিহত হন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed