সিলেট সীমান্তে ভারতীয় খাসিদের গুলিতে ২ বাংলাদেশি আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মাঝেরগাঁও সীমান্তে ভারতীয় খাসিদের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে সীমান্তের ১২৫৫ নম্বর পিলারের ৮ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাঝেরগাঁও গ্রামের হেমন্ত দাসের ছেলে সুধাংশু দাস (৪৫) ও তোতা মিয়ার ছেলে মুখলেছুর রহমান (৩০)।
৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, ওই দুই বাংলাদেশি গরুর ঘাস কাটতে কাটতে সীমান্তে গেলে ভারতীয় খাসি নাগরিকরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিবিদ্ধ দু’জন আশঙ্কামুক্ত বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, সুধাংশুর পায়ে ও তোতার হাতে গুলি লেগেছে। তাঁরা সেখান থেকে আহত অবস্থায় ফেরার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed