কুলাউড়ায় নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজের একদিন পর বাবুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বরমচালের বড়ছড়া থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বাবুল মিয়া ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোলায়মান আহমদ।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে বড়ছড়াসহ আশপাশের এলাকায় নিখোঁজ বাবুলকে উদ্ধারে সন্ধান চালায়। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে বড়ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার রাতে ভূকশিমইলের ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, বুধবার বিকেলে বাবুল তার সঙ্গী আজিজুরকে নিয়ে নৌকা যোগে বরমচালের বরছড়ায় মাছ ধরতে যায়। সন্ধ্যার দিকে হঠাৎ করে ঝড়তুফান শুরু হলে নৌকা ডুবে তারা নিখোঁজ হয়। পরে বাবুলের সঙ্গী আজিজুরকে জীবিত উদ্ধার করা হলেও বাবুলকে উদ্ধার করা যায়নি।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed