তালতলীতে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ ২
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রবল ঢেউয়ের তোরে সাগরের দিকে চলে গিয়ে নিখোঁজ হয়েছেন বরগুনার এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের (৪০) ও তার ভায়রাঝি নূর আক্তার জুঁই (১৭)।
বুধবার (১৩ জুলাই) দুপুরে একই সাথে গোসল করতে নেমে কোন রকম প্রানে বেচে গেছেন মোস্তফা কাদের এর স্ত্রী ও তার ২ পুত্র।
জানা গেছে, মোস্তফা কাদের বেশ কিছুদিন ধরে বরগুনার এনএসআই এর অফিসে জুনিয়র ফিল্ড অফিসার পদে কর্মরত আছেন। তার স্ত্রী ও ২ পুত্র নিয়ে ঢাকার লালবাগ এলাকার ৬০নং হোসেন উদ্দিন খানের বাড়ীতে থাকেন। ঈদুল আযহার ছুটিতে তার স্ত্রী সেলিনা আক্তার (৩৫) দুই পুত্র আবদুল কারিম (১৬) ও মাহাতির মোহাম্মদ (৯) এবং তার বোনঝি নূর আক্তার জুঁইকে নিয়ে বরগুনায় স্বামীর কাছে বেড়াতে আসেন। সেই সুবাদে বুধবার মোস্তফা কাদের তার স্ত্রী সন্তান ও ভায়রাঝি নূর আক্তার জুঁই কে নিয়ে পরিচিত পর্যটন এলাকা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন।
নিখোঁজ হওয়া এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের এর স্ত্রী সেলিনা আক্তার জানান, ঈদুল আযহার ছুটিতে স্বামীর কাছে আসলে সে আমাদেরকে নিয়ে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। দুপুরের দিকে সাগরে একটু ভাটি লাগলে আমরা চরে গোছল করতে নামি। এ সময় আমার বোনঝি নূর আক্তার জুঁই সাগরের প্রবল ঢেউয়ের তোরে সাগরের দিকে যাচ্ছিল। স্বামী ওকে বাঁচানোর জন্য ধরতে গেলে সেও আর ফিরতে পারেনি।
তালতলী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আহসান হাবিব জানান, সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বরগুনার এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের ও তার ভায়রাঝি নূর আক্তার জুঁইকে খোজাখুজি করে পাওয়া যায়নি। তাদের ডুবুরির টিম পটুয়াখালী থেকে আসছে। উদ্ধার তৎপরতা চলছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন তপু জানান, সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দু’জনের সন্ধানে পুলিশ, নৌ পুলিশ, কোষ্টগার্ড ও ফায়ার সার্ভিসের টিম যৌথভাবে কাজ করছে। এখনও তাদের সন্ধান মেলেনি। উদ্ধার তৎপরতা চলছে।
Related News
ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় একটি পুরনো ঝুঁকিপুর্ন ব্রিজের মাঝখান দিয়েRead More
ভোলায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলা পৌরসভার কালীখোলা এলাকায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা শ্বাশুড়িকে ধর্ষণেরRead More



Comments are Closed