সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: তিন বন্ধু মিলে বেরিয়েছিলেন ঘুরতে। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন মারা যান। আহত হন অন্য দুজন।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের চালবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুহেল মিয়া (২০) তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামের হাবি রহমানের ছেলে। আহতরা হলেন একই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে শরীফ মিয়া (১৮) ও নুর মিয়ার ছেলে সুমন মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে তাহিরপুরের লাউড়েরগড়ের নিজ গ্রাম থেকে একটি মোটরসাইকেলে সুনামগঞ্জ শহরের দিকে রওনা দেন সুহেল, শরীফ ও সুমন। সন্ধ্যা সাতটার দিকে সড়কের চালবন্দ এলাকায় আসার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে তিনজনই আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুহেলকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সড়কের যে স্থানে দুর্ঘটনা ঘটেছে, ওই স্থান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মোটরসাইকেলের গতিও ছিল বেশি। যে কারণে এখানে এসে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি।
বিশ্বম্ভরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহমেদুল আরেফিন জানান, সুহেলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
Related News
আজ রানীগঞ্জ গণহত্যা দিবস
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইতিহাসের অন্যতম নৃশংসRead More
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগমRead More



Comments are Closed