পূবাইলে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের মহানগরীর পূবাইলের মাঝুখান এলকায় বুধবার ভোর ৫টার দিকে একটি ঝুট গোড়াউনে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে কিন্তু আগুন পাশের অনন্য গোডাউনে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে তাৎক্ষণিক টঙ্গী থেকে ৩টি, রাজধানীর উত্তরা থেকে একটি ইউনিটসহ মোট ৪টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রথমে আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়ার ফলে টঙ্গী থেকে আরও এক ইউনিট ও উত্তরার এক ইউনিটসহ মোট চারটি ইউনিট দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed