ঝুরা মাংস তৈরির রেসিপি
লাইফস্টাইল ডেস্ক : মাংস খেতে ভালোবাসেন এমন যে কারও কাছেই একটি পছন্দের পদ হলো ঝুরা মাংস। একটা সময় মাংস জ্বাল দিতে দিতে মাংস ঝুরা হয়ে যেতো। কিন্তু এখন বেশিরভাগ বাড়িতেই আছে ফ্রিজ। যে কারণে মাংস আর জ্বাল দিয়ে রাখার প্রয়োজন হয় না। তাই ঝুরা মাংস খেতে চাইলে আলাদাভাবে তৈরি করে নিতে পারেন। কীভাবে? চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে;
গরুর মাস- ১ কেজি
পেঁয়াজ কুচি- দেড় কাপ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
লবণ- স্বাদমতো
গোলমরিচ বাটা- চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
ধনে বাটা- ১ চা চামচ
বাদাম বাটা- ১/২ চা চামচ
হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
সরিষা বাটা- ১/২ চা চামচ
এলাচ, দারুচিনি, লবঙ্গ- কয়েকটি
তেজপাতা- ৩-৪টি
তেল- ১ কাপ
গরম মসলা- গুঁড়া ১/২ চা-চামচ।
তৈরি করবেন যেভাবে;
পেঁয়াজ কুচি আধা কাপ তেলে বাদামি করে ভেজে নিন। এরপর সব মসলা কষিয়ে নিয়ে মাংস তাতে দিন। পরিমাণমতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিন। দীর্ঘ সময় জ্বাল দিয়ে মাংসের পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। এবার মাংস নেড়েচেড়ে ঝুরা করে নিন। অল্প তেলে ১ কাপ পেঁয়াজ বাদামি করে ভেজে তাতে ঝুরা মাংস দিয়ে নাড়ুন। ভাজা ভাজা হয়ে গেলে গরম মসলা ও গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিন। খাওয়ার সময় গরম করে পরিবেশন করলে বেশি ভালো লাগবে।
Related News
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক ভেঙে গেলেও মুছে যায় না সব স্মৃতি। থেকে যায় অভিমান, অভিযোগ, বিশ্বাসভঙ্গেরRead More
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
লাইফস্টাইল ডেস্ক: প্রায় ১২ কোটি ২৭ লাখ মানুষের দেশ। অথচ সেখানে প্রতি ১০ জনের মধ্যেRead More



Comments are Closed