গোয়াইনঘাটে ভাবীর উপর হামলা, দেবর আটক
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের পূর্ব মহিষখের গ্রামে পারিবারিক জমি জমা নিয়ে বিরোধের জের ধরে দেবরের হামলায় ভাবী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত রহিমা বেগম (৪৬) পূর্ব মহিষখের গ্রামের মাওলানা আলাউর রাহমানের স্ত্রী।এ ঘটনায় দেবর হামিদুর রহমান কে আটক করা হয়েছে।
জানা যায়, গত ৭ জুলাই বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আলাউর রাহমানের দখলীয় জায়গায় বাড়ী নির্মাণ করতে গেলে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদীর সাথে বাড়ীর জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে তার আপন ছোট ভাই আতাউর রহমান উরফে আতইর সহযোগীদের সাথে বিরোধ চলছিলো। বাদী এজাহারে উল্লেখ করেন, তার কোন ছেলে সন্তান নেই। তিনি পেশায় একজন মসজিদের ইমাম। তার কোন ছেলে সন্তান না থাকায় আসামীরা বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে। বাদীর পৈত্রিক সম্পত্তি জোরদখল করে ভোগ দখল করার উদ্দেশ্যে বাদীর বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে আসছে। এ বিষয় নিয়ে এলাকায় একাধিক বার সালিশ বৈঠক হয়েছে। সর্বশেষ ৭ জুলাই বাদী তার নিজের জায়গার অংশে বাড়ী নির্মাণের মালামাল নিয়া গেলে আসামীরা দেশীয় অস্ত্র দা, রামদা, লোহার রড, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় বাদী নিজে ও তার স্ত্রী আহত হন। পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হামিদুর রহমান কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান ।
Related News
সিলেট সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালেRead More
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More



Comments are Closed