সিলেট নগরীতে ঈদ জামাত কখন কোথায়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে ইমামতি করবেন সিলেটের খ্যাতনামা আলেমে দ্বীন আল্লামা রশিদুর রহমান ফারুকী বর্ণভী।
আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। এছাড়াও জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হবে ৮টায়, ইমামতি করবেন হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ আব্দুল হাকিম।
নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
Related News
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবুRead More
সিলেটে এসে হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী, হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীRead More



Comments are Closed