দু’মাস পর ভারত থেকে আসছে পেঁয়াজ, কমছে দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও যশোর বেনাপোল বন্দর দিয়ে ভারত হতে শুরু হয়েছে পিয়াজ আমদানি।
গত বুধবার (৬ জুলাই) বিকাল থেকে বেনাপোল বন্দরদিয়ে ভারত থেকে পিয়াজ আমদানি শুরু হয়।
প্রতি মেট্রিক টন ১৫০ ইউএস ডলার এলসি মূল্যে পিয়াজ আমদানি হচ্ছে। আমদানি মূল্যের উপর ১০ শতাংশ শুল্ককর পরিশোধ করে প্রতি কেজি পিয়াজের আমদানি খরচ পড়ছে ৩৪ টাকা। আর বাজারে এ পিয়াজ বিক্রি হচ্ছে ৩৬ টাকায়। আমদানি স্বাভাবিক হলে আরো দাম কমতে পারে বলে জানিয়েছেন আমদানিকারকেরা।
এদিকে, আমদানির খবরে প্রথম দিনেই বেনাপোলের খুচরা বাজারে দেশি পিয়াজের দর কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। তবে গত বছরের তুলনায় এ বছর আমদানি বন্ধে খুব একটা দাম বাড়েনি বাজারে। দেশে বন্যা পরিস্থিতিতে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় সংকটের আশঙ্কা ও ঈদে যাতে ঊর্ধ্বগতি না হয় সে কারণে সরকার পিয়াজ আমদানির অনুমতি দেয়।
বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, দুই মাস পরে আবারও পিয়াজ আমদানি শুরু হয়েছে। বন্দর থেকে দ্রুত খালাস নিতে পারে সে জন্য ২৪ ঘণ্টা বন্দরে কাজ চলবে।
আমদানিকারক গাজী শামিম উদ্দীন জানান, সরকার ইমপোর্ট পারমিট দেওয়ায় পিয়াজ আমদানি শুরু হয়েছে। বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত পিয়াজ কেজি ৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে। আমদানি ও সরবরাহ বাড়লে আরো দাম কমে আসবে।
সাধারণ পিয়াজ ক্রেতা জসিম জানান, মঙ্গলবার দেশি পিয়াজ কেজি ৪৫ টাকায় কিনেছি। আমদানির খবরে কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কিছুটা কম দামে পেয়ে উপকার হচ্ছে।
খুচরা পিয়াজ বিক্রেতা আলিম জানান, দেশি পিয়াজের দাম কমতে শুরু করেছে। আমদানি স্বাভাবিক হলে দাম আরো কমে যাবে। তবে ভারতীয় পিয়াজ আমদানিতে দেশি পিয়াজে তাদের লোকসানে পড়তে হয়েছে।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed