কর অঞ্চল সিলেটের খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে: কর কমিশনার আবুল কালাম আজাদ
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি নিজে এসে পরিদর্শন করে গেছেন। অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে সরকার। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এইসব অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে তারা কিছুটা হলেও এই দূর্ভোগ কাটিয়ে উঠতে পারবে। বন্যা শুরু হওয়ার পর থেকেই কর অঞ্চল সিলেট অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করে যাচ্ছে। দেশের যে কোন দূর্যোগে কর অঞ্চল সিলেট মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় নগরীর তেরোরতন এলাকায় কর অঞ্চল সিলেটের সহযোগিতায় ও বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশন এর উদ্যোগে প্রায় ৫ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কর কমিশনার মো. আবু সাঈদ (সদর দপ্তর প্রশাসন), উপ কর কমিশনার মিজানুর রহমান, উপ কর কমিশনার হাবিবুর রহমান, সহকারী কর কমিশনার মোহাম্মদ হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed