ওসমানীনগরে ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সবজীবাহী ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এর আগে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জন নিহত হন। গুরুতর আহত হয়েছিলেন ৬ জন।
সোমবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার সাদিপুর এলাকার ভাঙা নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়ারাই গ্রামের বাসিন্দা সবজী ব্যবসায়ী সাজিদ মিয়া। তিনি ওই ট্রাকে করে সবজী নিয়ে হবিগঞ্জ থেকে সিলেটে আসছিলেন।
ওই দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে আকরাম হোসেন নামের একজন ও মঙ্গলবার আব্দুস ছালিক নামের আরও একজন মারা যান। নিহত আকরাম হোসেন ঘটনাস্থলে নিহত সাজিদ মিয়ার ভাগ্নে ও নিহত পথচারী আব্দুস ছালিকের বাড়ি ওসমানীনগরের ব্রাম্মণশাসন এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব।
জানা গেছে, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-২৬৩১) দুপুর ১২টার দিকে সাদিপুর শেরপুর টোল প্লাজা পেরিয়ে ভাঙা নামক স্থানে এসে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা সবজী ব্যবসায়ী সাজিদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং কয়েক জন সবজি বিক্রেতা গুরুত্বর আহত হন। আহতদের মধ্যে গতরাতে ১ জন ও আজ অপর আরেকজন মারা যান।
এদিকে, এ ঘটনায় নিহত সবজী ব্যবসায়ী সাজিদ মিয়ার পরিবারের পক্ষ থেকে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed