ট্রাক চাপায় শিশুসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরেয়ারতল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অটোচালক রাজা মিয়া (৪৬), জান্নাতুল মাওয়া (৪), গীতা রানী (৬০) ও শাহজাহান মিয়া (৫৫)। অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের সকলের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায় বলে জানা গেছে।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধরণী (৩০) ও নবাব আলী (৫৭) নামে দুজন চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চৌধুরাণী থেকে একটি অটোরিকশায় করে ৮ যাত্রী রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সরেয়ারতল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া অটোরিকশার আহত যাত্রী আবদুল করিম (৫০) বলেন, পীরগাছাগামী বালুবাহী একটি ডাম্পট্রাক সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ উল আলম। তিনি জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে সোয়া ১টার দিকে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়। দুই ঘণ্টা পর তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তবে সকলের বাড়ি সুন্দরগঞ্জের বেলকা এলাকায় বলে জানা গেছে। তারা চিকিৎসার জন্য একজন রোগীকে নিয়ে অটোরিকশা যোগে রংপুরে যাচ্ছিল।এ ঘটনায় ডাম্পট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed