সুনামগঞ্জে বজ্রপাতে ২ জেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর হাওরের মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রাজাপুর এলাকার মহাব্বত আলীর ছেলে মানিক মিয়া (৩২) ও জানিয়ারচর গ্রামের দিকচান মিয়ার ছেলে নিয়া শাহ (২৮)।
পুলিশ জানান, সকালে ছয় জেলে মোঘরাইন বেরিবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই দুই জেলে মারা যান।
ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
« জাবি অধ্যাপক অজিত কুমারের শাস্তির দাবিতে ৭দিনের আল্টিমেটাম (Previous News)
(Next News) ভারতে স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থীসহ নিহত ১৬ »
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed