ভারতে স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থীসহ নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় জাংলা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। বাসটি নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা। আহতদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।
পুলিশের সূত্র দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হিমাচল প্রদেশের কুলুতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত এই বাসটি কুলুর সাইঞ্জ যাচ্ছিল। জাংলা গ্রামের কাছে সকাল সাড়ে ৮টা নাগাদ বাসটি মোড় ঘুরতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
কুলুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে জাংলা গ্রামের কাছে একটি বেসরকারি বাস খাদে পড়ে যায়। ওই সময়ে বাসে ৩০ জন যাত্রী ছিলেন। জেলা কর্মকর্তা ও উদ্ধারকারী দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন।
এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
এদিকে, ভয়াবহ এই বাস দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। এই কঠিন সময়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের ২ লাখ রুপি করে দেওয়া হবে। আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।’
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed