জৈন্তাপুরে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১ জন।
রোববার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডের ৩নং গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার পীরের বাজার খেওয়া গ্রামের আব্দুল আহাদের ছেলে জসিম উদ্দিন (১৬) ও একই উপজেলার হাতুয়া পীরের বাজারের সিরাজ উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (১৯)।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন মারা যান। ১ জন ঘটনাস্থলে ; অন্যজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী। গুরুতর আহত অন্য মোটরসাইকেল আরোহী সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ। তিনি বলেন, ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেলেও হাসপাতালে নেওয়ার পর আরো ১ জন মারা যান। তারা দুজনই মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনাকবলিত যান দুটিকে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed