Main Menu

দরবস্তে মানব কল্যাণ যুব ফোরাম সিলেট’র ত্রাণ বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানব কল্যাণ যুব ফোরাম সিলেট’র উদ্যোগে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২ জুলাই) দুপুরে দিনভর নৌকা যোগে দরবস্ত ইউনিয়নের বাঘের সড়ক থেকে শুরু হয়ে সাতারখাই, আখরপুর গ্রামে এই ত্রান বিতরণ করা হয়।

এসময় সংঠনের সভাপতি আসাদ আহমদ স্বপন, সহ-সভাপতি সাদ উদ্দিন জাবেদ ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন তামিমের নেতৃত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম, সিলেট সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মানব কল্যাণ যুব ফোরাম সিলেট এর উপদেষ্টা সাদিক আহমদ।

এছাড়াও সংঠনের অর্থ সম্পাদক সাব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত শামীন, রেজওয়ান আহমদ (প্রবাসী), লুৎফুর রহমান (প্রবাসী), সংঠনের সদস্য দেবাশীষ বৈদ্য, নিজপাট ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুস শুকুর প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৫ বছর থেকে দেশের বিভিন্ন দুর্যোগে মানব কল্যাণ যুব ফোরাম সিলেট এর ব্যানারে মানুষের জন্য কাজ করে যাচ্ছে এক ঝাক উদিয়মান তরুন। নিজ উদ্যোগের পাশাপাশি লন্ডন, আমেরিকাসহ দেশ-বিদেশ থেকে সকলের সহযোগিতায় মানব কল্যাণ যুব ফোরাম সিলেট এই মহৎ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সিলেট ও সুনামগঞ্জের বন্যায় বিপর্যয়ের ক্ষতিগ্রস্তদের ত্রাণ কার্যক্রমে এই মানবিক সংগঠনের সাথে সরাসরি যুক্ত হয়েছে Victorian Bangladeshi Community Foundation, Australian Bangladeshi Community, Sydney.

Share





Related News

Comments are Closed