সীমান্ত এলাকায় বন্যার্তদের মাঝে বিজিবির খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধীনস্থ বিওপি সমূহে বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১নং ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও, বনগাঁও, নয়াবস্তি, মনিপুরিবস্তি এবং রতনপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০টি পরিবারকে (৪০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের লক্ষণছড়া, কুলনছড়া ও গাছলাওউড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ টি পরিবারকে (৪০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বন্যাতর্দের সাহায্যার্থে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) নিয়মিতভাবে প্রয়োজনীয় নিদের্শনা দিচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed