নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নিয়ন্ত্রণাধীন ৩৩ কেভি উপশহর ও ৩৩ কেভি এমসি কলেজ ফিডারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (০২ জুলাই) ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১ জুলাই) নিম্নোক্ত এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর সংশ্লিষ্ট কর্হেপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, হাফিজ কমপ্লেক্স, চারাদিঘীরপার, ধোপাদিঘীর পাড়, বালুচর, উপশহর, সোনারপাড়া, শিবগঞ্জ, টিলাগড়, শাপলাবাগ, সোবহানিঘাট, কালিঘাট, মেন্দিবাগ, শাহপরান থানা, মুরাদপুর, কুমারপাড়াসহ এর আশপাশ এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, নিরাপত্তার স্বার্থে উক্ত শাট-ডাউনের সময় লাইন চালু বলে গন্য হবে। সম্মানিত গ্রাহকগণের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed