ফেঞ্চুগঞ্জে ঘর ভাড়া নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে ঘর ভাড়া নিয়ে সংঘর্ষে শেখ সেলিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আনর আলীর ছেলে এবং ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি প্রচার সম্পাদক শেখ ডালিমের বড় ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ সেলিমের চাচাতো বোন সুবি বেগম ফরিদপুর গ্রামে একটি ভাড়াটে ঘরে বসবাস করেন। ওই ভাড়া ঘরের একটি রুমে শেখ সেলিমের মেয়ে সুমাইয়া বেগমও থাকেন। বৃহস্পতিবার দুপুরে সেই রুমের ভাড়া নিয়ে সুবি বেগমের সাথে সুমাইয়া ও তার বাবা শেখ সেলিমের ঝগড়া হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে সুবি বেগম তাঁর বাবার বাড়ী নুরপুরে আসলে শেখ সেলিমের সঙ্গে আবারও তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সুবি বেগম ও তাঁর ভাই রুবেল ও ছেলে দিপু মিয়া মিলে সেলিমের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর দুইজনকে আটক করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed