Main Menu

আজমিরীগঞ্জে জেলা পুলিশের ত্রাণ সামগ্রী বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আজমিরীগজ্ঞ উপজেলায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

হবিগজ্ঞের পুলিশ সুপার হবিগঞ্জ এস এম মুরাদ আলী এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, বানিয়াচং সার্কেল বন্যা কবলিত মানুষের মাঝে শুকনা খাবার সহ ত্রাণ সহায়তা প্রদান করেন।

ত্রাণ বিতরণ কালে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী সহ ” পুলিশ টিম সার্বিক সহায়তা করেন।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি এর নেতৃত্বে পুলিশ সদস্যরা বন্যায় দূর্গত মানুষের সেবায় কাজ করছে।

Share





Related News

Comments are Closed