গোলাপগঞ্জে যুবকের ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে এক যুবকের ইটের আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার বাঘা ইউনিয়নের উপর এখলাছপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাওয়ারুন বেগম (৬৫) ওই গ্রামের মৃত আবদুল খালিকের স্ত্রী।
স্থানীয় সুমন আহমদ নামের এক যুবকের সঙ্গে হাওয়ারুন বেগমের ছেলের ঝগড়া লাগে। এসময় ঝগড়া থামাতে গিয়ে সুমনের ইটের আঘাতে প্রাণ যায় বৃদ্ধার।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেলে নিহত নারীর ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক ছমির উদ্দিনের সঙ্গে স্থানীয় বাসিন্দা সুমন আহমদের তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। সে সময় অন্য পথচারীরা বিষয়টির মিটমাট করে দেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় বাঘা এখলাছপুর ব্রিজের কাছে সুমন ও ছমির উদ্দিনের আবার দেখা হলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনাটি জানতে পেরে ছেলের ঝগড়ার খবর শুনে সেখানে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন হাওয়ারুন বেগম। একপর্যায়ে সুমন আহমদ ক্ষুব্ধ হয়ে ছমির উদ্দিনের দিকে ইট ছুঁড়ে মারলে সেটি গিয়ে হাওয়ারুন বেগমের মাথায় লাগে এবং ততক্ষণাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গোলাপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ছেলের সঙ্গে ওই যুবকের ঝগড়ার সময় থামাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
Related News
জৈন্তাপুরে ১১ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, আটক ২
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি কাভার্ডভ্যান থেকে ৭৭২ পিস ভারতীয়Read More
বিশ্বনাথে ছুরিকাঘাত ৩৫ হাজার টাকা ছিনতাই
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেলিভারি ম্যানকে ছুরিকাঘাত করে ৩৫ হাজার টাকাRead More



Comments are Closed