Main Menu

সিলেট ব্যবসায়ী সমিতির খাদ্য বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালীঘাটস্থ সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিলেটে বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সিলেট ব্যবসায়ী সমিতিভূক্ত এলাকা আমজাদ আলী রোড, কালিঘাট, লালদীঘিরপার, মহাজনপট্টি, শাহচট রোড, চাউল বাজার ও ডাক বাংলা রোডের সকল ব্যবসায়ীবৃন্দের সহযোগিতায় নগরীর মাছিমপুর, ছড়ারপাড়, কামালগড়, দর্জিপাড়া, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার এলাকায় বন্যার্তদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিয়াউল হক, সাধারণ সম্পাদক মো. দিলওয়ার হোসেন, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হোসাইন দুলাল, সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল গফফার মিন্টু, আব্দুল জলিল, খালেদ হোসেন, মো: শরিফ আহমদ, মনোজ কুমার ঘোষ, কামালগড় ও ছড়ারপাড় এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী মো. লুৎফুর রহমান বাপ্পী, মো. অলিউর রহমান কয়েস, আব্দুর রহমান, মো. জনি আহমদ, হাজী সৈয়দ নুরুল ইসলাম বাবলা প্রমুখ। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed