Main Menu

বাহুবলে খাদিমুল কুরআন পরিষদের ত্রাণ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বাহুবল খাদিমুল কুরআন পরিষদের উদ্যোগে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

দ্বিতীয় ধাপে ২৮ জুন দিনব্যাপী উপজেলার নিম্ন অঞ্চল স্নানঘাট প্রাইমারি স্কুল বন্যা আশ্রয় কেন্দ্র, বাগদাইর, শারংপুর বক্তারপুর, সুয়াইয়া, মহব্বতপুর, সেনারকান্দি, রাজাপুর, কাইদগাও, মিঠাপুর প্রবৃত্তি স্হানে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed