বাহুবলে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ সামগ্রী বিতরণ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে বিভিন্ন এলাকার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
তিনি ২৮ জুন পরিদর্শনকালে কালাপুর আশ্রয়ণ প্রকল্পসহ অমৃতা গ্রামের পানিবন্দি পরিবারের খোঁজ-খবর নেন।এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রফিকুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন,বাহবল মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম, পুটিজুড়ী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ, স্নানঘাট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব তোফাজ্জল হক রাহিন, সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
ত্রাণ বিতরণ শেষে জেলা প্রশাসক উপজেলার মিরপুর ইউনিয়নের মহাশয়ের বাজারে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উপহার আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন করে নান্দনিক সৌন্দর্যের ধারাবাহিকতা বজায় সুষ্ঠু ভাবে নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, সহকারী কমিশনার ভুমি মো. রুহুল আমিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজউদ্দিন।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed