Main Menu

ইবি রোভার স্কাউটের নতুন কমিটি

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপ ইউনিট কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ‘ক’ ইউনিটের সিনিয়র রোভারমেট রোভার মুসা হাশেমীকে সভাপতি, ‘খ’ ইউনিটের সিনিয়র রোভারমেট রোভার এস এ এইচ ওয়ালীউল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে নবাগত সহচরদের বরণ ও প্রবীণ রোভারদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইবি রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের সদ্য বিদায়ী সভাপতি আক্তার হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ও ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক রুহুল কে এম সালেহ উক্ত কমিটি ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরএসএল প্রফেসর ড. মো. কামরুল হাসান এবং আরএসএল প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি রোভার শাহাব উদ্দিন ওয়াসিম, রোভার মোস্তাহাবিবুল ইসলাম, রোভার শাহিনুর ইসলাম ফিরোজ; যুগ্ম সাধারণ সম্পাদক রোভার মাহমুদুল হাসান, রোভার আব্দুর রাজ্জাক, রোভার তারেক রেজা খান; সাংগঠনিক সম্পাদক রোভার জিয়াউর রহমান; কোষাধ্যক্ষ রোভার দিদারুল ইসলাম রাসেল; শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা গার্ল ইন রোভার শ্যামলী তানজিন অনু; দপ্তর সম্পাদক রোভার আবু তালহা আকাশ, পাঠাগার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গার্ল ইন রোভার কুলসুম আক্তার; তথ্য প্রযুক্তি সম্পাদক রোভার আব্দুল্লাহ আজাদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক রোভার আবির হোসেন; ক্রীড়া সম্পাদক রোভার নিয়ামতুল্লাহ; ছাত্রী বিষয়ক সম্পাদিকা গার্ল ইন রোভার রতœা রানী কুন্ডু।

Share





Related News

Comments are Closed