বুধবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় বুধবার (২৯ জুন) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৮ জুন) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট নগরীর কাজীটুলা, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, মিরবক্সটুলা, অনামিকা আ/এ, ঝরনারপাড়, কুমারপাড়া, নাইওরপুল, সওদাগরটুলা, ধোপাদিঘীরপারসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
শামস-ই আরেফিন বলেন, এই কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
উল্লেখ্য, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবারও (২৮ জুন) সিলেট নগরীর বেশ কিছু এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed