বাহুবলে বন্যার্তদের মাঝে পুলিশের ত্রান সামগ্রী বিতরণ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ জুন) হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশনায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান এর নেতৃত্বে উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন এলাকায় বন্যা দূর্গতদের মাঝে ২০০ প্যাকেট তৈরি খাবার এবং ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, পুটিজুরী তদন্ত কেন্দ্রের আইসি সহ অন্যান্য অফিসার ফোর্স, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed