Main Menu

পদ্মা সেতুর উদ্বোধনে আলীগড় বিশ্ববিদ্যালয়ে আনন্দ উদযাপন

জাবি প্রতিনিধি: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কেক কেটে আনন্দ উদযাপন করেছে বাংলাদেশী শিক্ষার্থী এবং ভারতে অধ্যয়নরত ছাত্রলীগের কর্মীরা।

রবিবার (২৬ জুন) বেলা ১২ টায় এই আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়।

এসময় ভারত শাখা ছাত্রলীগের কর্মী, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আলী হোসেন আরমান বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের কোটি মানুষের একটি স্বপ্নের নাম, যা আজ বাস্তবে পরিণত হয়েছে। দেশের অর্থনীতির চেহারা পাল্টে দেবে এই সেতু। দেশের দক্ষিণাঞলে গড়ে উঠবে ব্যাপক শিল্পকারখানা, গার্মেন্টস।ব্যবসা-বাণিজ্যে আসবে নতুন গতি। নানা অনিশ্চয়তা, প্রতিবন্ধকতা,ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে নিজেদের টাকায় বাঙালির স্বপ্ন আজ সত্যি। বঙ্গবন্ধু কন্যার দৃঢ় মনোবল, সৎ সাহস ও ক্যারিশমাটিক নেতৃত্বে আজ বাংলাদেশের কোটি মানুষের আশার পদ্মা সেতুর উদ্বোধন হলো। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশবাসীকে উচ্ছ্বাসে ভাসিয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করলেন নিজের সাহস আর একান্ত প্রচেষ্টায় গড়া পদ্মা সেতু। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে।‘

 

Share





Related News

Comments are Closed