Main Menu

মিরপুর হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর এফ এন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবিএম মাহমুদুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মিরপুর ইউনিয়ন পরিষদ শামীম আহমেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সভাপতি মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নিরঞ্জন সাহা নীরু, অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম (জিতু মিয়া), আইয়ুব আলী খাঁন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান অতিথি মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এবং মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০৭ ব্যাচের কৃতি শিক্ষার্থী ডাঃ দোলন চন্দ্র দেব ও ৪০ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত এবং মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০৯ ব্যাচের কৃতি শিক্ষার্থী জনি লাল দেব এবং এসএসসি পরীক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed