দেশে ফেরি ও যাত্রীবাহী জাহাজের ভাড়া বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে টিসির ফেরি ও যাত্রীবাহী জাহাজের ভাড়া ২০ শতাংশ বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী রোববার (১৯ জুন) থেকে এ ভাড়া কার্যকর হবে।
ফেরি চলাচলের ছয়টি রুটে সব ধরনের যানবাহনের জন্য এ বৃদ্ধি পাওয়া ভাড়া প্রযোজ্য হবে। সেগুলো হলে, পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাট-ভেদুরিয়া।
এছাড়া ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, হাতিয়া, দৌলতখান, বরিশাল এবং ঢাকা-কালীগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীবাহী জাহাজগুলো ২০ শতাংশ বেশি ভাড়া নেবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed