চা চাষীকে নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মরগেন চা কারখানায় ক্ষুদ্র চা চাষীদের শারিরীক নির্যাতন করে হয়রানী মুলক মামলা দায়েরের প্রতিবাদসহ ৪ দফা দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষুদ্র চা চাষীরা।
বুধবার (১৫ জুন) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ক্ষুদ্র চা চাষী নির্যাতন প্রতিরোধ কমিটি।
ক্ষুদ্র চা চাষী নির্যাতন প্রতিরোধ কমিটির আহবানে রফিক মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, ক্ষুদ্র চা চাষী আজিজুল হক, বেলার উদ্দীন মুনসি, সাদ্দাম, হামিদ, এমদাদ, আনিছ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, প্রতি নিয়ত চা কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন ভাবে ক্ষুদ্র চা চাষীদের বিভিন্ন ভাবে হয়রানী ও নির্যাতন চালায়। এর মাঝে মূল্য সিন্ডিকেট করে থাকে। গত ১৩ জুন দুপুরে ২ জন ক্ষুদ্র চাষী পঞ্চগড় সদর উপজেলায় অবস্থিত মরগেন চা কারখানায় কাঁচা চা পাতা নিয়ে যায়। এসময় মরগেন চা কারখানা কর্তৃপক্ষ ২ জন ক্ষুদ্র চাষীর কাছ থেকে জেলা প্রশাসনের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ৪০ শতাংশ মূল্যে চা পাতার মূল্য ধরে। এতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ২ জন চা চাষীকে মারধর করে কারখানায় আটক করে রাখে। পরে অন্যান্য চা চাষীদের সহায়তায় তাদের আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এর পরও কারখানা কর্তৃপক্ষ চাষীদের নামে মিথ্যা মামলা দেয়। পরে মরগেন টি কারখানার নির্দেশে সকল কারখানায় কাঁচা চা পাতা নেয়া বন্ধ করে দেয়। যে কারণে ক্ষতিতে পড়ে যায় চা চাষীরা। তাই ওই চাষীদের নামে দেয়া মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, মরগেন চা কারখানার মালিককে চাষীদের কাছে ক্ষমা চাওয়া, জেলা প্রশাসনের দেয়া নির্দিষ্ট মূল্যে চা সংগ্রহ করাসহ জেলার সকল চা কারখানায় দ্রুত কাঁচা চা পাতা ক্রয়ের দাবী জানানো হয় প্রতিবাদ সমাবেশে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed