ভারতে বেসরকারি ট্রেন চলাচল শুরু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বেসরকারি উদ্যোগে প্রথমবার ট্রেন চলাচল শুরু হয়েছে। দেশটির তামিলনাড়ুর কোয়ম্বাত্তুর থেকে মহারাষ্ট্রের সিরিডির উদ্দেশে যাত্রা শুরু করেছে প্রথম ট্রেনটি। রেলের ‘ভারত গৌরব’ প্রকল্পের অধীনে চালানো হচ্ছে ট্রেন। আগেও নিগম আইআরসিটিসি ট্রেন চালিয়েছে, তবে তা ছিল রেলেরই অধীন একটি সংস্থা।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসেই একশটি রুটে দেড়শ’র কাছাকাছি বেসরকারি ট্রেন চালানোর ব্যাপারে সবুজ সংকেত দেয় রেলের উচ্চপর্যায়ের একটি প্যানেল। রেল পরিচালনার সঙ্গে যুক্ত সবকটি ক্ষেত্রের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়, ভারত ছাড়াও বিদেশেরও কোনও সংস্থার যদি রেল ও পর্যটনের ব্যাপারে ট্রেন চালানোর অনুমোদন চাইলে দেওয়া যেতে পারে।
বস্তুত, অনেক সংস্থাই রেলের পরিকাঠামো ব্যবহার করতে পর্যটন ট্রেন চালানোর প্রস্তাব দেয় রেলকে। কর্নাটক ও ওড়িশা সরকারের পক্ষেও ট্রেন চালানোর আবেদন জানানো হয়। তবে দেশের প্রথম বেসরকারি ট্রেনটি চালানোর বরাত পেয়েছে ‘সাউথ স্টার’ নামের একটি সংস্থা।
জানা গেছে, ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা দেশ ও বিদেশের পর্যটকদের ঘোরার জন্য ট্রেন পরিচালনা করবে সাউথ স্টার। ‘ভারত গৌরব’ যাত্রার এই ট্রেনটি দক্ষিণের কোয়েম্বাত্তুর থেকে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে বৃহস্পতিবার (১৬ জুন) পৌঁছাবে সিরিডি। পুরো দিন সেখানেই থাকবে ট্রেনটি। সিরিডি ভ্রমণ শেষ করে যাত্রীরা ফিরে এলে পরের দিন শুক্রবার (১৭ জুন) সকালে ফিরতি যাত্রা শুরু করে শনিবার (১৮ জুন) দুপুরে কোয়ম্বাত্তুর পৌঁছবে ট্রেনটি।
রেল আগেই জানিয়ে দিয়েছিল, যে কোনো সংস্থা দু’বছরের জন্য ট্রেন চালাতে পারবে। যেখানে রেলের নিজস্ব কোনো ট্রেন চলে না, সেই রুটই বেছে নিতে হবে। যাত্রীদের থেকে কত ভাড়া নিতে পারবে, সেটাও তারাই ঠিক করতে পারবে। ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে, তাও ঠিক করবে সংস্থা। রেলওয়ে বাহিনী আরপিএফ মূল দায়িত্বে থাকলেও ট্রেনের ভেতরে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা রাখতে হবে সংস্থাকে।
প্রথম এই বেসরকারি রেলযাত্রায় ১ হাজার ১০০ যাত্রী শামিল হয়েছেন। মোট ২০ কামরার ট্রেনে এসি বগির পাশাপাশি পাঁচটি স্লিপার ক্লাসও রয়েছে। রয়েছে একটি প্যান্ট্রি কার। যাত্রীদের খাওয়াদাওয়া উন্নতমানের করতে রাখা হয়েছে অভিজ্ঞ শেফ। ট্রেনে যাত্রীদের পরিষেবা দিতে রয়েছেন ব্র্যান্ডেড হাউস কিপিং সংস্থার কর্মীরাও। চলন্ত ট্রেনে যাত্রীদের বিনোদনেরও যাবতীয় ব্যবস্থাও রাখা হয়েছে। রেল সূত্রের খবর ‘সাউথ স্টার’ সংস্থা ওই ট্রেন চালানোর জন্য দক্ষিণ রেলকে এক কোটি রুপি সিকিউরিটি ডিপোজিট হিসেবে দিয়েছে।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed