বিয়ানীবাজার পৌরসভায় মেয়র পদে আ.লীগের বিদ্রোহী ফারুকুল বিজয়ী
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে চমক দেখিয়ে আওয়ামী লীগের বহিষ্কৃত ও স্বতন্ত্র মেয়র প্রার্থী জিএস ফারুকুল হক প্রায় দেড় হাজার বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। পৌরসভার ১০টি কেন্দ্রের সবকটি কেন্দ্র মিলিয়ে চামচ প্রতীক নিয়ে তিনি ৪ হাজার ১০০ ভোট ভোট পেয়ে তিনি জয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের আব্দুস সবুর পেয়েছেন ২ হাজার ৩১৮ ভোট। আর আওয়ামী লীগের আবদুস শুকুর নৌকা প্রতিক নিয়ে ২ হাজার ২৭০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়। বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিয়ানীবাজারের ভোটাররা এই প্রথমবারের মতো ইভিএমে ভোট দেন। তাই ভোট নিয়ে ভোটারদের মধ্যে বেশ কৌতুহল দেখা গেছে।
এছাড়া বেসরকারি ফলাফল অনুযায়ী পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন (জগ) ১ হাজার ৪৯৯ ভোট, আবদুস সামাদ আজাদ (হ্যাঙ্গার) ১ হাজার ১৬৪ ভোট, আহবাব হোসেন সাজু (কম্পিউটার) ১ হাজার ৪৬৩ ভোট, আবদুল কুদ্দুস টিটু (হেলমেট) ৬৭১ ভোট, মো. অজি উদ্দিন (নারিকেল) ২১৫ ভোট, জাতীয় পার্টির মো. সুনাম উদ্দিন (লাঙ্গল) ১৩৮ ভোট ও কমিউনিস্ট পার্টির আবুল কাশেম (কাস্তে) ১৭৩ ভোট পেয়েছেন।
এ পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছিলেন ১০ জন। এরমধ্যে আওয়ামী লীগের বিদ্রোহীই ছিলেন তিনজন।
১০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৭শত ৯৩ জন। নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, মেয়র প্রার্থী হওয়াতে কিছুদিন আগে আওয়ামীগ থেকে বহিস্কার হন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস ও নিউইর্য়ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফারুকুল হক।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed