গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী জয়ী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী- গোলাপগঞ্জ উপজেলার মোট ১০২টি কেন্দ্রে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী এলিম পেয়েছেন ৪৯ হাজার ৯২০ ভোট। আর তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৭০৭ ভোট।
বুধবার রাত সাড়ে ৮টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
এরআগে বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। দু একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও উপজেলা জুড়ে কম ছিল ভোটার উপস্থিতি। সকাল থেকে বৈরি আবহাওয়া থাকার কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলায় ১১টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে মোট ১০২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ২ লক্ষ ৪০ হাজার ১০০ ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ২২হাজার ৯৭ ভোট। নারী ভোটার ১ লক্ষ ৮ হাজার ৩টি। মোট ভোট পড়েছে ৬৭ হাজার ৫৫১টি। বৈধ ভোট ৬৬ হাজার ৬২৭। বাতিল হয়েছে ৯০২টি ভোট।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed