বিয়ানীবাজার পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আজ বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সকল কেন্দ্রে নারী ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অনেকের ফিঙ্গার না মিলার কারনে ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন।
সতন্ত্র মেয়র পদপ্রার্থী আব্দুস সবুরের প্রধান নির্বাচনী এজেন্ট ফাত্তাহ বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা পরিস্থিতি শান্ত থাকলে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার পাবো আমরা সবাই।
ভোট দিয়ে সাবেক পৌর প্রশাসক ও জগ প্রতীকের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ তফজ্জুল হোসেন বলেন, ভোট খুব সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকলকে কেন্দ্রে এসে ভোট দেয়ার অনুরোধ করছি।
উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী আহবাবুর রহমান সাজু প্রতীক (কম্পিউটার), আওয়ামী বিদ্রোহী ফারুকুল হক (চামচ), আব্দুস সামাদ আজাদ (হ্যাঙ্গার), মোহাম্মদ অজি উদ্দিন (নারিকেল গাছ) মোহাম্মদ আব্দুস সবুর (মোবাইলফোন), আওয়ামী লীগ বিদ্রোহী মো. আব্দুল কুদ্দুছ (হেলমেট), সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন (জগ)। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুস শুকুর (নৌকা), জাতীয় পার্টির মো. সুনাম উদ্দিন (লাঙল) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আবুল কাশেম (কাস্তে) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed