Main Menu

গোয়ানইঘাটে বজ্রপাতে এক ভাই নিখোঁজ, আরেক ভাই আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় এক ভাই নিখোঁজ ও অপর ভাই আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (১৫ জুন) সকাল সাতটার দিকে উপজেলার নন্দীরগাও ইউনিয়নের চলতাবাড়ি গ্রামের শিয়ালাবিলে এই ঘটনা ঘটে।

নিখোঁজ ও আহত ব্যক্তি সম্পর্কে আপন দুই ভাই। নিখোঁজ জাহাঙ্গীর আলম (১৮) ও আহত আব্দুল হাসিম (২৫) গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাও ইউনিয়নের চলিতাবাড়ী গ্রামের মনফর আলীর ছেলে।

আব্দুল হাসিম বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, বুধবার সকাল সাতটার দিকে জসিম ও হাসিম দুইভাই শিয়ালা হাওরে মাছ ধরার জন্য যায়, এসময় হঠাৎ বজ্রপাত হলে আব্দুল হাসিম গুরুতর আহত হন। সেসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান। অপরদিকে ছোট ভাই মো. জসিম উদ্দিন বজ্রপাতে আহত হয়ে শিয়ালাহাওরে পানিতে তলিয়ে যায়।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল জানান, দুই সহোদরের মধ্যে আব্দুল হাসিমকে আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর আলম এখনও নিখোঁজ রয়েছে।

ওসমানী হাসপাতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনি চৌধুরী জানান, বজ্রপাতে আহত হয়ে এক যুবক হাসপাতালে এসেছেন। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।

 

 

 

Share





Related News

Comments are Closed