খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে মহিলা দলের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল।
রোববার বাদ আছর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম এর বাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া দারুল হাদীস শাহ গাজী সৈয়দ বুরহার উদ্দিন (র.) মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ মুহাম্মদ নাসির উদ্দিন।
দোয়া মাহফিল মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিসিকের প্যানেল মেয়র রোকশানা বেগম শাহনাজ, সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সহ-সভাপতি ফারজানা বক্ত, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, যুগ্ন সাধারণ সম্পাদক মিলি আক্তার, সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, সহ-দপ্তর সম্পাদক জাহারা আহাদ রুবিন, মহিলা দল নেত্রী জান্নাতুল ফেরদাউস, ছাইমা আহমেদ আশিন, আখলিমা বেগম সহ জেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed