Main Menu

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে ছাত্রদলের দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন ) নগরীর জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদে বাদ জোহর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানসহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed